1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় স্বেচ্ছাসেবী সংস্থা ফেয়ার মিশনের বার্ষিক বনভোজন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় স্বেচ্ছাসেবী সংস্থা ফেয়ার মিশনের বার্ষিক বনভোজন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৮৬ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটার পারুলিয়াস্থ স্বেচ্ছাসেবী সংস্থা ফেয়ার মিশনের বার্ষিক বনভোজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারী, ২৪ ইং দেবহাটার রুপসী ম্যানগ্রোভে এই বনভোজন অনুষ্ঠিত হয়। সকাল থেকে রুপসী ম্যানগ্রোভকে বিভিন্ন ব্যানার ও ফেসাটুনসহ বিভিন্ন রং বেরংয়ের পতাকা দিয়ে সাজানো হয়। ফেয়ার মিশনের সদস্যদের সমন্বয়ে বিভিন্ন খেলাধুলার পরে দুপুর ২টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এড, গোলাম মোস্তফা, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সাবেক জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা, সমাজসেবক আবু হাসান, মোহনা টিভির প্রতিনিধি আর.কে.বাপ্পা, সাংবাদিক কে এম রেজাউল করিম, ফেয়ার মিশনের অন্যতম সদস্য মজনুর রহমান, ফেয়ার মিশনের সভাপতি ও সম্পাদক সহ বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ। এসময় বক্তারা ফেয়ার মিশনকে একটি মানবিক সংগঠন উল্লেখ করে মাদক বিরোধী সাইকেল রেলি, ২ শতের অধিক গভির নলকূপ স্থাপন, কম্বল বিতরন করাসহ বিভিন্ন সামাজিক কাজের বর্ননা দিয়ে এই সংগঠনকে শক্তিশালী করতে ও নানামুখী উন্নয়ন কাজ চলমান রাখতে সকল প্রকারের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd