1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় সহজেই ভূমিসেবা পাচ্ছেন সেবাপ্রার্থীরা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় সহজেই ভূমিসেবা পাচ্ছেন সেবাপ্রার্থীরা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৭৮ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: একদিকে চলমান ভূমিসেবা সপ্তাহ, অন্যদিকে নিরলস কর্মব্যস্ত রয়েছেন দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার; ফলে ভোগান্তি ছাড়াই সহজে ভূমিসেবা পাচ্ছেন সেবাপ্রার্থীরা। ভূমিসেবা সপ্তাহে দেবহাটা উপজেলার কয়েকশ সেবাপ্রার্থী ইতোমধ্যেই কাঙ্খিত সেবা গ্রহণ করেছেন উপজেলা ভূমি অফিস থেকে। বৃহস্পতিবার সকালে দেবহাটা উপজেলা চত্বরে চলমান ভূমিসেবা সপ্তাহের কার্যক্রম পরিদর্শনকালে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে উপজেলা ভূমি প্রশাসনের কাছে সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন সেবাপ্রার্থীরা। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার বলেন, ভোগান্তি ছাড়াই সহজেই সেবাপ্রার্থীদের কাঙ্খিত ভূমিসেবা প্রদানের জন্য প্রতিবছর ভূমিসেবা সপ্তাহের আয়োজন করা হচ্ছে। দেবহাটাতে যোগদান পরবর্তী সাধারণ মানুষের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সার্বক্ষনিক কাজ করে চলেছি। তাছাড়া ভূমি অফিস গুলো দালালমুক্ত করতে সব ধরনের প্রচেষ্টা অব্যহত রয়েছে। দালালদের খপ্পরে পড়ে যাতে করে সাধারণ মানুষ প্রতারিত না হয় সেজন্য সকল সেবাপ্রার্থীকে সরাসরি সংশ্লিষ্ট ভূমি অফিসে গিয়ে সেবা নেয়ার জন্যও আহŸান জানান এসিল্যান্ড দীপা রানী সরকার।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd