1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় শিশু কন্যাকে শারীরিকভাবে শ্লীলতাহানী করায় আটক ১, মামলা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় শিশু কন্যাকে শারীরিকভাবে শ্লীলতাহানী করায় আটক ১, মামলা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৯৪ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটায় শিশু কন্যাকে শারীরিকভাবে শ্লীলতাহানি করায় আটক ১ জন। এ ঘটনায় ঐ শিশুটির মা বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করেছে। পুলিশ ঐ মামলার আসামীকে আটক করেছে। মামলা নং- ০১, তারিখ- ০২-০৭-২১ ইং। মামলার আজাহর মতে জানা গেছে, উপজেলার পারুলিয়া গুচ্ছগ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী হাবিবা খাতুন (২৬) দেবহাটা থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেছেন আসামী আলি হোসেন (৪৫), পিতা- মুনছুর আলি গাজী, সাং- গুচ্ছগ্রাম (পারুলিয়া), থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরা একজন দুশ্চরিত্র লম্পট এবং তাদের নিকটতম প্রতিবেশী। একই সাকিনস্থ্য আসামীর বাড়ীর পাশে তার মেজ ভাই আবুল হাসানের বাড়ীর সামনে আসামীর একটি দোকান আছে। সে ঐ দোকানের বিভিন্ন ধরনের খাবারসহ মুদি মালামাল বিক্রয় করে। বাদীনির সাড়ে ৬ বছরের শিশুকন্যাসহ এলাকার অনেক শিশুরা ঐ দোকানে খাবার কিনতে যায়। ইং-২৩/০৬/২০২১ তারিখ বিকাল অনুমান সাড়ে ৪ টার সময় বাদীনির শিশু কন্যা হালিমা এবং তার অপর এক খেলার সাথীকে নিয়ে আসামীর দোকানে যায়। এসময় আসামী তার কন্যার নিকট যাইয়া যৌনকামনা চরিতার্থ করিবার জন্য তার পরিধেয় প্যান্টের উপর দিয়া যৌনাঙ্গে হাত দেয় এবং তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। তার কন্যা সেসময় দ্রুত দৌড় দিয়ে বাড়ীতে এসে তাকেসহ স্থানীয়দের জানায়। এ ঘটনা উল্লেখ করে তিনি মামলাটি দায়ের করেছেন। পুলিশ মামলার আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করেছে।
দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা শিশু শ্লীলতাহানীর ঘটনায় মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, উক্ত মামলার আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd