1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় মুক্তিযোদ্ধা খতিব উদ্দীনকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় মুক্তিযোদ্ধা খতিব উদ্দীনকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৮৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: দেবহাটা উপজেলার বীর মুক্তিযোদ্ধা খতিব উদ্দীন (৭০) আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। রবিবার দিবাগত রাত ১টার দিকে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি পারুলিয়া সরদার বাড়ির বাসিন্দা এবং স্থানীয় মৃত কফিল উদ্দীনের ছেলে। বেশ কিছুদিন যাবৎ তিনি বার্ধক্য জনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। সম্প্রতি শারিরীক অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন পরিবারের সদস্যরা। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। সম্প্রতি সাড়ে ১৩ লক্ষ টাকার সরকারী বাসভবনের বরাদ্দ পেয়েছিলেন মুক্তিযোদ্ধা খতিব উদ্দীন। কিন্তু সরকারী সেই বাসভবনের নির্মান কাজ শুরুর আগেই না ফেরার দেশে চলে গেলেন তিনি। রবিবার বেলা সাড়ে ১২ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুম খতিব উদ্দীনের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন ও গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সিনিয়র সাংবাদিক প্রভাষক আবু তালেব মোল্যা, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, দেবহাটা থানার এসআই হাফিজুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd