1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় ভোটারদের সাথে ডা. রুহুল হক এমপি’র শুভেচ্ছা বিনিময় - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় ভোটারদের সাথে ডা. রুহুল হক এমপি’র শুভেচ্ছা বিনিময়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৮৫ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: নির্বাচনী এলাকা দেবহাটা উপজেলার বিভিন্ন বাজার ও জনসমাগম স্থান ঘুরে ঘুরে ভোটারদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, সাতক্ষীরা-০৩ আসনের বর্তমান সাংসদ ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক।
সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১১টা থেকে গাজীরহাট বাজার, সখিপুর মোড়, ঈদগাহ বাজার, দেবহাটা উপজেলা মোড়, দেবহাটা বাজার, সুশীলগাতি মোড়, টাউনশ্রীপুর বাজার ও ভাতশালা বাজারসহ বিভিন্ন জনসমাগম স্থানে পায়ে হেটে হেটে সাধারণ ভোটারদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি। দেবহাটা, আশাশুনি ও কালিগঞ্জের ২০টি উপজেলা নিয়ে গঠিত সাতক্ষীরা-০৩ আসন তথা গোটা সাতক্ষীরা জেলার উন্নয়নের রূপকার ডা. রুহুল হক এমপিকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সকল শ্রেণি-পেশার মানুষ। তবে ভোটারদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময়কালে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালণে নির্বাচনী প্রতিক প্রদর্শন কিংবা ভোট প্রার্থনা বা ¯েøাগান দেয়া কোনটাই করেননি ডা. রুহুল হক এমপি ও তার সাথে উপস্থিত দলীয় কর্মী সমর্থকরা।
এসময় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন রতন ও আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, শ্রম বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু বকর গাজি, উপজেলা আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম, অহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, সদস্য সচিব লোকমান কবির, স্বেচ্ছাসেবক লীগ নেতা মহিউদ্দীন খোকন, কৃষকলীগের সদস্য সচিব হুমায়ুন কবির হীম, সাবেক ছাত্রনেতা আব্দুস সালাম, শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আরমান হোসেন, ইউপি সদস্য শরিফুল ইসলাম, আব্দুল হক, স্বাস্থ্যকর্মী সুশান্ত অধিকারি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd