1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় বেগম রোকেয়া দিবসে ৫ নারীকে জয়িতা সম্মাননা প্রদান - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় বেগম রোকেয়া দিবসে ৫ নারীকে জয়িতা সম্মাননা প্রদান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৬৯ সংবাদটি পড়া হয়েছে

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা. হুইল চেয়ার বিতরন পরবর্তী ৫ নারীকে জয়িতা সম্মানা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী ,সখিপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম,জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রায়হান তিতু, দেবহাটা হাই স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল,ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক চন্দ্রকান্ত মল্লিক, দেবহাটা প্রেসক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, বিশিষ্ট ক্রিড়া ব্যক্তিত্ব টাউন শ্রীপুর শরচ্ছন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আফছার আলী,আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ, বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রফিক, ব্রাকের সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা কর্মসুচির শামছুর নাহার,ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়কারী জহীর উদ্দীনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলায় অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী হিসেবে দক্ষিন পারুলিয়ার আয়েশা সিদ্দিকা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে সখিপুরের মনোয়ারা খাতুন, জেলা ও উপজেলায় সফল জননী হিসেবে খেজুর বাড়িয়ার সালমা খাতুন,নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা সফল নারী হিসেবে সখিপুরের গৌরী রানী ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় টউিন শ্রীপুরের সুফিয়া খাতুরকে জয়িতা সম্মানা ও ক্রেষ্ট প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd