1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৬৩ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটায় ডিজএ্যাবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন (ডিআরআরএ) এর উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরন করা হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) ডিআরআরএ’র বাস্তবায়নে লিলিয়ানা ফন্ডস’র সহযোগীতায় কমিউনিটি বেইজড ইনক্লুসিভ ডেভেলাপমেন্ট (সিবিআইডি) প্রকল্পের আওতায় সংস্থার হাদিপুর কেন্দ্রে এ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সহায়ক বিতরন অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম, জেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার মোস্তাফিজুর রহমান, দেবহাটা উপজেলা সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, কালিগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল-মামুন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিআরআরএ’র (ডিএম) জিএম আনজির হোসেন, ডিএম (ফিন্যান্স এন্ড এডমিন) তরুন কুমার সরদার, সিবিআর কো-অডিনেটর অসিত দেবনাথ, ইনক্লুশেন ম্যানেজার নিলোৎপল মন্ডল সহ আরো অনেকে।
এসময় ১৩টি হুইল চেয়ার, ৭টি ওয়াকার, ৩টি স্টান্ডিং ফ্রেম, ট্রাই সাইকেল একটি, ৫টি স্পেশাল কর্ণার চেয়ার, একটি অকজেলারী ক্রাচ বিতরন করা হয়।
এর আগে ডিআরআরএ কর্তৃক পরিচালিত অমরজ্যোতি বিশেষ স্কুলের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ সহ সকল কর্মকর্তারা। এছাড়া ডিআরআরএ’র থেরাপি সেন্টারের মাধ্যমে সেবাগ্রহীতা শিশু ও তাদের অভিভাবকদের সাথে বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd