1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় বজ্রপাতে নবম শ্রেনীর শিক্ষার্থীর মৃত্যু! - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় বজ্রপাতে নবম শ্রেনীর শিক্ষার্থীর মৃত্যু!

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৯ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটায় বজ্রপাতে শুভজিৎ সরকার (১৬) নামের নবম শ্রেনীতে পড়–য়া এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভাতশালা গ্রামের রাজকুমার সরকারের ছেলে এবং ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী। সোমবার দুপুর দুইটার দিকে স্কুলের মাঠে বৃষ্টির মধ্যে বন্ধুদের সাথে ফুটবল অনুশীলনের সময় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, ফুটবলসহ অন্যান্য খেলাধুলায় পারদর্শী ছিলেন শুভজিৎ। আসন্ন ইন্টার স্কুল ক্রীড়া প্রতিযোগীতায় অংশ নিতে স্কুল শেষে প্রায় প্রতিদিনিই স্কুলের মাঠে বন্ধুদের সাথে অনুশীলন করতেন শুভজিৎ। সোমবার স্কুল ছুটির পরও তিনি অনুশীলন করছিলেন। এসময় আকর্ষিক বজ্রপাতে শুভজিৎ এবং জয় নামে তার অপর আরেক বন্ধু গুরুতর আহত হন। তাৎক্ষনিক তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শুভজিৎকে মৃত ঘোষনা করেন। এরিপোর্ট লেখা পর্যন্ত অপর আহত জয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত ছিলেন। তার অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd