1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় প্রশাসনের মহান ২৬শে মাচ'স্বাধীনতা সুবর্ণা জয়ন্তী ও জাতীয় দিবস-২০২২ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় প্রশাসনের মহান ২৬শে মাচ’স্বাধীনতা সুবর্ণা জয়ন্তী ও জাতীয় দিবস-২০২২

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৬৬ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা ব্যুরো: দেবহাটায় যথাযথ মর্যাদায় বিস্তারিত কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল সকাল ৭ টা ৩০ মিনিটে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন। পুষ্পমাল্য অর্পন করেন দেবহাটা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদ, দেবহাটা থানা,দেবহাটা উপজেলা আওয়ামীলীগ,দেবহাটা রিপোর্টাস ক্লাব দেবহাটা কলেজ, দেবহাটা বিবিএমপি (মডেল) হাইস্কুল, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজসেবী সংগঠন। পরে সকাল ৮ টায় দেবহাটা ফুটবল মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে ডিসপ্লে প্রদর্শন করা হয়। এছাড়া সকাল সাড়ে ১০ টায় ক্রীড়া অনুষ্ঠান ও পরে সকাল ১১ টায় দেবহাটা মুক্তমঞ্চ চত্বরে এক মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি। উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনের দেবহাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শেখ আনোয়ারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুল মাবুদ গাজী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, বীর মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাৎ উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রাহান তিতু , প্রেসক্লাবের সভাপতি আবদুর রব লিটু প্রমুখ।এসময় উপজেলার বিভিন্ন মুক্তিযোদ্ধাবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd