1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিসের আয়োজনে উঠান বৈঠক - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিসের আয়োজনে উঠান বৈঠক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৬৮ সংবাদটি পড়া হয়েছে

দেবহাটা ব্যুরো: দেবহাটায় পল্লী বিদ্যুতের জোনাল অফিসের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৬ এপ্রিল, ২২ ইং তারিখে দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সাতক্ষীরা পল্লী বিদ্যুত সমিতি দেবহাটা সাব জোনাল অফিসের আয়োজনে দূর্নীতি, হয়রানি, অনিয়ম ও বিদ্যুত চুরি প্রতিরোধসহ “আমার গ্রাম আমার শহর” রুপকল্প বাস্তবায়নের লক্ষ্যে গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী। পল্লী বিদ্যুত সমিতি দেবহাটা সাব জোনাল অফিসের এজিএম জহুরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাটকেলঘাটা পল্লী বিদ্যুত অফিসের এজিএম (এমএস) সদস্য সেবা সাইফুল ইসলাম, মোহনা টিভির প্রতিনিধি আর.কে.বাপ্পা,সাংবাদিক কে এম রেজাউল করিম, পল্লী বিদ্যুত সমিতি দেবহাটা সাব জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, ওয়ারিং ইন্সপেক্টর আশরাফুল আলম, ব্যবসায়ী কওছার আলী প্রমুখ। এসময় পল্লী বিদ্যুত সমিতি দেবহাটা সাব জোনাল অফিসের এজিএম জহুরুল ইসলাম উপস্থিত সকল গ্রাহকদেরকে বিদ্যুত সেবার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং যেকোন প্রয়োজনে তার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd