1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেফতার-১০ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেফতার-১০

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১০০ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা, ওয়ারেন্ট ও চুরি মামলায় মোট ১০ আসামিকে গ্রেফতার করেছে। শুক্রবার দিবাগত রাতে অভিযানে দেবহাটা থানা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। দেবহাটা থানার ওসি বাবুল আক্তারের নেতৃত্বে এসআই গোলাম আজম, এসআই শোভন দাশ, এসআই সেলিম রেজা ও এএসআই জাহিদুর রহমান পৃথক পৃথক অভিযান চালিয়ে উক্ত আসামিদের গ্রেফতার করেন। আটককৃত আসামিরা হলেন নাশকতা মামলায় তিলকুড়া গ্রামের গ্রাম্য ডাঃ মিজানুর রহমান, কোমরপুর গ্রামের জাবিরুল ইসলাম, দক্ষিণ পারুলিয়া গ্রামের আব্দুস সামাদ ও বসন্তপুর গ্রামের ইদ্রিস আলী। এনজিআর মামলায় জগন্নাথপুর এলাকার শামছুর রহমানের ছেলে কামরুজ্জামান লেলিন ও রফিকুল ইসলাম ভেলু, আব্দুল গফ্ফারের ছেলে ইয়াসিন আলী ও দেওয়ান আলীর ছেলে রওশন। নারী শিশু নির্যাতন মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী টাউনশ্রীপুরের রফিকুল ইসলামের ছেলে আশরাফুল কবীর। এছাড়া চুরি মামলায় দক্ষিণ পারুলিয়া গ্রামের আলফার উদ্দীনের ছেলে মেহেদী হাসানকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় উক্ত আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়। দেবহাটা থানার ওসি বাবুল আক্তার জানান, দেবহাটার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে অভিযান চালিয়ে ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd