1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় নবাগত ওসি সেখ মাহমুদ হোসেন এর যোগদান - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:০০ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় নবাগত ওসি সেখ মাহমুদ হোসেন এর যোগদান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১০৮ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটা থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করেছেন মো. সেখ মাহমুদ হোসেন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে তিনি দেবহাটা থানায় যোগদান করেন। সেখ মাহমুদ হোসেনের বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাটে। সর্বশেষ তিনি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানায় অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করেছেন। তারও আগে সাতক্ষীরায় কোর্ট ইন্সপেক্টর হিসাবে নিযুক্ত ছিলেন তিনি।
যোগদানকালে দেবহাটা থানা পুলিশের পক্ষ থেকে নবাগত ওসি মো. সেখ মাহমুদ হোসেনকে ফুলেল অভ্যর্থনা জানিয়ে বরণ করে নেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরুস সালাম সিদ্দিক ও সেকেন্ড অফিসার এসআই গোলাম আযম সহ থানায় দায়িত্বরত অফিসার এবং পুলিশ সদস্যবৃন্দ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি নির্বাচন কমিশনের সুপারিশে পুলিশ হেডকোয়ার্টাসের পার্সোনাল ম্যানেজমেন্ট-২ শাখার জারিকৃত এক প্রজ্ঞাপনে দেবহাটা থানার ওসি বাবুল আক্তারসহ সারাদেশে ৩৩৮ জন পুলিশ অফিসারকে তাদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়। একই আদশে ওসি মো. সেখ মাহমুদ হোসেনকে পাটকেলঘাটা থানা থেকে বদলী করে দেবহাটায় পদায়ণের নির্দেশ দেয়া হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd