1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় দু’দিনে প্রায় ১০ হাজার কেজি রাসায়নিক মেশানো আম জব্দ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় দু’দিনে প্রায় ১০ হাজার কেজি রাসায়নিক মেশানো আম জব্দ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১১২ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটায় দু’দিনে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার কেজি রাসায়নিক মিশিয়ে পাকানো গোবিন্দভোগ জাতের আম জব্দ করেছে উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ মে) রাতে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান উপজেলার সখিপুরে এবং বৃহস্পতিবার (২ মে) দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দীপা রানী সরকার কুলিয়া ইউনিয়নের বহেরায় পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ১০ হাজার কেজি রাসায়নিক মিশিয়ে পাকানো গোবিন্দভোগ আমের চালান জব্দ করেন। পরে জব্দকৃত আম সখিপুর ফুটবল মাঠে প্রকাশ্যে গাড়ির চাকায় পিষে বিনষ্ট করা হয়।
সহকারি কমিশনার (ভূমি) দীপা রানী সরকার এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, সাতক্ষীরার গোবিন্দভোগ, হিমসাগর, ল্যাংড়া সহ নানা প্রজাতির সুস্বাদু আম সারাদেশে এ জেলার পরিচিতি, সুনাম ও ঐতিহ্যকে বহন করে। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে অপরিপক্ক আম রাসায়নিক দিয়ে পাকিয়ে সারাদেশে সরবরাহের মধ্যদিয়ে ভোক্তাদের সাথে প্রতারণা করছেন। এতে একদিকে দেশজুড়ে সাতক্ষীরার আমের সুনাম যেমন নষ্ট হচ্ছে, অপরদিকে রাসায়নিক মেশানো আম খাওয়ার ফলে মানুষের ব্যপক স্বাস্থ্য ঝুঁকিও রয়েছে। আম পরিপক্ক হওয়ার নির্ধারিত সময়ের আগে যাতে রাসায়নিক মেশানো সাতক্ষীরার আম কোনভাবেই দেশের বাজারে ছড়িয়ে না পড়ে সেজন্য জেলা ও উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান এসিল্যান্ড দীপা রানী সরকার।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd