1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় জুলাই বিপ্লবে কারাবরনকারী আহত,শহীদ পরিবারের সন্মাননা প্রদান - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় জুলাই বিপ্লবে কারাবরনকারী আহত,শহীদ পরিবারের সন্মাননা প্রদান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৯৪ সংবাদটি পড়া হয়েছে

মোমিনুর রহমান: দেবহাটায় জুলাই বিপ্লবে কারাবরনকারী আহত এবং শহীদ পরিবারের সন্মাননা,দোয়া অনুষ্ঠান এবং পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ ই মে বৃহস্পতিবার সকাল ১০ টায় রুপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা উপজেলা শাখার আয়োজনে, অনুষ্ঠানে দেবহাটা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে সহ-সেক্রেটারী মাহবুবুর আলম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারি এমদাদুল হক, সাতক্ষীরা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন সদস্য সচিব নাজমুল হোসেন জনি, সাতক্ষীরা জেলা ছাত্র শিবিরের সভাপতি এনামুল হাসান, দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান এর প্রতিনিধি এস আই তাজুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জামায়াতের ইসলামীর সাবেক আমীর আসাদুজ্জামান মুকুল, দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামী সহ-সেক্রেটারী মাওলানা আব্দুল অহেদ, সিনিয়ার সাংবাদিক ফারুক মাহবুব ও দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দিন, দেবহাটা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি রোকনুজ্জামান, সাবেক চেয়ারম্যান আবু তালেব বুলবুল, শহীদ আসিফ হাসানের পিতা মাহমুদ আলম, ছোট ভাই রাকিব হাসান সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও উপজেলার নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়, আলোচনা শেষে জুলাই বিপ্লবে কারাবরনকারী আহত এবং শহীদ পরিবারের সন্মাননা হিসাবে জুলাই বিপ্লব ২০২৫ স্মৃতি স্মারক প্রদান করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd