1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় জানালা ভেঙে সাংবাদিকের বাড়িতে চুরি - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় জানালা ভেঙে সাংবাদিকের বাড়িতে চুরি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৭৮ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটা প্রেসক্লাবের সাবেক আহবায়ক ও দৈনিক পত্রদূতের দেবহাটা সংবাদদাতা আজিজুল হক আরিফের বাড়ির জানালা ভেঙে নগদ অর্থ ও অলঙ্কার লুটে নিয়ে গেছে দূর্বৃত্তরা। শুক্রবার রাতে সাংবাদিক আজিজুল হক ও তার পরিবার বাড়িতে না থাকার সুযোগে দুর্ধর্ষ এ চুরির ঘটনাটি ঘটিয়েছে সংঘবদ্ধ চোরচক্র।
শনিবার বাড়িতে ফিরে ঘরের জানালা ভাঙা অবস্থায় দেখেন সাংবাদিক আরিফ। বাড়িতে ঢুকে চুরি সংঘটিতের বিষয়টি নিশ্চিত হয়ে তিনি থানা পুলিশকে খবর দেন।
সাংবাদিক আজিজুল হক আরিফ জানান, শুক্রবার সস্ত্রীক শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি। শনিবার বাড়িতে ফিরে প্রথমে ঘরের জানালা ভাঙা থাকতে দেখেন, এবং পরে ভিতরে ঘরের আসবাবপত্র সহ যাবতীয় মালামাল এলোমেলো পড়ে থাকতে দেখে চুরির বিষয়টি নিশ্চিত হন। এতে নগদ অন্তত ২০ হাজার নগদ টাকা এবং কিছু সোনা ও রূপার গহনা চুরি হয়েছে বলেও জানান তিনি। একপর্যায়ে দেবহাটা প্রেসক্লাব নেতৃবৃন্দ ও থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন আজিজুল হক আরিফ।
এব্যাপারে দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন বলেন, চুরি প্রতিরোধ সহ চোর চক্রের সদস্যদের গ্রেপ্তারে নিয়মিত পুলিশের অভিযান অব্যহত রয়েছে। সাংবাদিক আরিফের বাড়িতে চুরির ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন এবং অপরাধিদের আইনের আওতায় আনতে সন্দেহভাজনদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগীতা করারও পরামর্শ দেন তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd