1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় চুরি হওয়া মোটর সাইকেল কয়েক ঘন্টার মধ্যে পুলিশের অভিযানে উদ্ধার - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় চুরি হওয়া মোটর সাইকেল কয়েক ঘন্টার মধ্যে পুলিশের অভিযানে উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৯৭ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা ব্যুরো: দেবহাটায় চুরি হওয়া একটি মোটর সাইকেল কয়েক ঘন্টার মধ্যে পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে। এসময় পুলিশ মোটর সাইকেল ছিনতাইকারীকেও আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত মোটর সাইকেল চোর এ রিপোর্ট লেখা পর্যন্ত দেবহাটা থানায় আটক ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের সাবুর আলীর ছেলে মোশাররফ হোসেনের সখিপুর মহিলা কলেজের সামনে একটি দোকান আছে। তিনি দোকানের পাশে প্রতিদিনের মতো তার এ্যাপাচি (আরটিআর) ১৬০ সিসির মোটর সাইকেলটি রেখে দোকানদারী করছিলেন। বৃহষ্পতিবার ২৪ মার্চ, ২২ ইং তারিখ সকাল সাড়ে ৮ টার দিকে তার মোটর সাইকেলটি চুরি হলে তিনি দেবহাটা থানায় একটি  মামলা দায়ের করেন। যার মামলা নং- ০৯, তাং- ২৪-০৩-২২ ইং। মামলা পরবর্তী দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহর নির্দেশনার থানার ওসি (তদন্ত) তুহিনুজ্জামানের নেতৃত্বে এসআই শফিকুল রহমান দ্রুত অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বৃহষ্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার পারুলিয়া  হাইস্কুলের সামনে থেকে চুরি যাওয়া মোটর সাইকেল ও চোর সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার চিংড়ীখালী খালপাড়া এলাকার আরশাদ গাজীর ছেলে আবু বক্কর গাজীকে আটক করেন। দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ জানান, মোটর সাইকেল চোরের একটি সংঘবদ্ধ দল আছে। আটককৃতের সাথে আর কারা কারা জড়িত সে বিষয়ে পুলিশ তদন্ত করছে। ওসি আরো জানান, আটককৃতের বিরুদ্ধে ইতিপূর্বেও অনেক চুরির অভিযোগ আছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd