1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় গত কয়েক দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় গত কয়েক দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৯ সংবাদটি পড়া হয়েছে

দেবহাটা ব্যুরো চীফ: দেবহাটায় গত কয়েক দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। বৃষ্টির পানিতে তলিয়ে গিয়ে চিংড়ি ঘের ও পুকুর জলাশয়ের মাছ ভেসে গিয়ে লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া অনেক কাচা ঘরবাড়ির ক্ষতি হয়েছে ও ভেঙ্গে গেছে। উপজেলার বিভিন্ন জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। শনিবার ১৭ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪ টার দিকে বজ্রপাতের সাথে ভারী বর্ষণ শুরু হয়। টানা কয়েক ঘন্টার ভারী বর্ষণে মুহূর্তের মধ্যে তলিয়ে যায় উপজেলার ৫টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। এছাড়া গত সপ্তাহ জুড়ে যে ভারী বর্ষন হয়েছে তার সাথে আজকের বৃষ্টিতে ক্ষতির পরিমান বেড়েছে। বাড়ী ঘর, রাস্তা ঘাট, স্কুল কলেজের মাঠ, ফসলের ক্ষেত, চিংড়ি ঘের ও পুকুর জলাশয় তলিয়ে যায়। দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন জানান, গত সপ্তাহের ভারী বর্ষণে তেমন একটা ক্ষতি না হলেও শনিবারের বৃষ্টিতে টিকেট এলাকার কিছু নিম্নাঞ্চলের মৎস্য ঘের তলিয়ে গেছে। আনুমানিক ১৫ একরের মতো মৎস্য ঘের তলিয়ে গিয়েছে তিনি জানান। উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর জানান, বৃষ্টির অভাবে কৃষকেরা বীজতলা ও সবজিসহ বিভিন্ন কৃষি ফসল রোপন করতে পারছিলেননা। সে হিসেবে বৃষ্টি আমাদের জন্য আর্শীবাদ। তবে যেসব এলাকায় লবনাক্ত পানি ঢুকেছে সেসব এলাকায় কিছু ক্ষতি হতে পারে। তবে তিনি জানান, দেবহাটা উপজেলায় কোন এলাকায় লবনাক্ত পানি ঢুকেনি বলে তিনি খবর পেয়েছেন। এছাড়া সব এলাকায় সার্বক্ষনিক খোজখবন নেয়া হচ্ছে বলে কৃষি কর্মকর্তা জানান। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, বিভিন্ন জলাবদ্ধ এলাকা পরিদর্শন করে পানি নিষ্কাসনে খালের অবৈধ নেট-পাটা অপসারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ইউএনও জানান, অতি বর্ষনে ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারন করার সংশ্লিষ্ট সকল ইউপি চেয়ারম্যানদেরকে ডাইজাষ্টার ফর্মে (ডি ফর্ম) চিঠি প্রদান করে তাদের কাছে তথ্য চাওয়া হয়েছে। তথ্য পেলে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd