1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনেই অনুপস্থিত ৩৩ পরীক্ষার্থী - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনেই অনুপস্থিত ৩৩ পরীক্ষার্থী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৭ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটা উপজেলাতে এবছর এসএসসি, দাখিল ও ভোকেশনাল মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা দাড়িয়েছে ১৪৯০ জন। বৃহষ্পতিবার সারাদেশের ন্যায় দেবহাটা উপজেলার ৪টি কেন্দ্রে সুষ্ঠভাবে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দেবহাটা সরকারি বিপিন বিহারী মেমোরিয়াল পাবলিক স্কুল ও পারুলিয়া সাগর সাহা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র্র দুটিতে এসএসসি, সখিপুর আলিম মাদরাসা কেন্দ্রে দাখিল এবং আহসানিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন। যাদের মধ্যে ১১৭৫ জন এসএসসি, ২৩১ জন দাখিল ও ৮৪ জন ভোকেশনাল পরীক্ষার্থী রয়েছেন। সবমিলিয়ে উপজেলাতে এবছর মোট ১৪৯০ জন পরীক্ষার্থী থাকলেও প্রথম দিনের নির্ধারিত বাংলা ১ম পত্র পরীক্ষায় মোট ১৪৫৭ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছিলেন। এতে করে প্রথম দিনেই অনুপস্থিত ছিলেন ৩৩ জন পরীক্ষার্থী।
এদিকে সুষ্ঠভাবে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন করতে উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শণ করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী এবং মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd