1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৯০ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটায় শামসুল হক গাজী (৭৬) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় সংলগ্ন মৃত সুলতান গাজীর ছেলে। বৃহষ্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে সখিপুর সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ সংলগ্ন একটি রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহটি উদ্ধার করেন।
পুলিশ জানায়, শামসুল হক গাজী অত্যন্ত দরিদ্র থাকায় ভিক্ষাবৃত্তি করে সংসার চালাতেন। তিনি হৃদরোগ সহ নানা জটিল অসুখে ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছে। বৃহষ্পতিবার সকালে তিনি বাড়ি থেকে ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে সখিপুরে যান। একপর্যায়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি রাস্তার পাশে পড়ে যান এবং সেখানেই মৃত্যুবরণ করেন বলে প্রাথমিক ধারণা পুলিশের।
বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন, বৃদ্ধ শামসুল হকের মৃত্যুর ঘটনায় দেবহাটা থানায় একটি অপমৃত্যু মামলা (নং-১৯) দায়ের করা হয়েছে। পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd