1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় একরাতে ৪টি দোকানে দুঃসাহসিক চুরি! - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় একরাতে ৪টি দোকানে দুঃসাহসিক চুরি!

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৮৪ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটায় একরাতে ৪টি দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) ভোররাতে উপজেলার পারুলিয়া সোনালী ব্যাংকের নিচতলায় আশিকুর রহমানের মালিকানাধীন মোজাদ্দেদিয়া ফার্মেসী, দেবব্রত বিশ্বাসের দেব স্টোর, সুবোধ কুমারের রেইনবো টেইলার্স ও পল্লী চিকিৎসক ফারুক হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোজাদ্দেদিয়া ফার্মেসির মালিক আশিকুর রহমান বলেন, চুরির ঘটনাটি ধরা পড়েছে তার দোকানের সিসি ক্যামেরায়। কিন্তু মুখে মাস্ক পরে থাকায় চোরকে চিনতে পারছেননা তারা। আশিকুর আরও বলেন, সুচতুর চোরচক্র কোন ব্যবসা প্রতিষ্ঠানের তালাই ভাঙেনি। তারা প্রথমে মার্কেটের পিছনের দিক থেকে একটি কাঠের দরজা বলপ্রয়োগে ফাঁকা করে সেখান থেকে মার্কেটে ঢুকে পড়ে। পরে প্রত্যেকটি দোকানের শার্টার ভারি বস্তুর সাহায্যে উঁচু করে দোকানের ভিতরে প্রবেশ করে এবং নগদ অর্থ ও অন্যান্য মুল্যবান মালামাল চুরি করে। সকালে তারা ব্যবসা প্রতিষ্ঠান খুলতে গিয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন, পরে সিসি ক্যামেরায় চোরকে চুরি করতে দেখেন তারা।
দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd