1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় অংশগ্রহনমূলক উন্নয়ন কর্ম-প্রণয়ন সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় অংশগ্রহনমূলক উন্নয়ন কর্ম-প্রণয়ন সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৯৫ সংবাদটি পড়া হয়েছে

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় অংশগ্রহনমূলক উন্নয়ন কর্ম-প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার পারুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সহ-সভাপতি অধ্যাপক রাজু আহম্মেদ, ইউপি সদস্য যথাক্রমে ফরহাদ হোসেন হিরা, ফারুক হোসেন, রাকিব হোসেন, রবিউল ইসলাম, নবাব আলী, অসিম কুমার ঘোষ, নজরুল ইসলাম, হাসিনা পারভীন সহ স্থানীয় ব্যাক্তিবর্গ ও বিভিন্ন গ্রুপের সদস্যরা।
স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার তানজিমা আক্তার এবং অ্যাডভোকেসী ও জেন্ডার অফিসার অনিন্দিতা বিশ্বাস।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক লিটন ঘোষ বাপী।
এসময় ইউনিয়ন পরিষদের মাধ্যমে সাধারণ মানুষের সেবার বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে সকলের অংশগ্রহন নিশ্চিতকরতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান। একই সাথে সাধারণ মানুষ সহজে ইউনিয়ন পরিষদ থেকে সেবা পেতে পারে সেব্যাপারেও বিভিন্ন দাবি জানান গ্রুপ সদস্যরা। পাশাপাশি স্বাস্থ্য, সেনিটেশন, পানি নিরাপত্তা, পয়নিস্কাশন সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। এছাড়া কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে সেবারমান বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। ইউনিয়ন পর্যায়ে অংশগ্রহনমূলক উন্নয়ন কর্ম-প্রণয়ন করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd