1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটার সখিপুরে ট্রাক চাপায় আখ ব্যবসায়ীর মৃত্যু - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটার সখিপুরে ট্রাক চাপায় আখ ব্যবসায়ীর মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১৩৯ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা ব্যুরো: দেবহাটার সখিপুরে বালুর ট্রাকের চাপায় আখ ব্যবসায়ী চার সন্তানের জনক আবুল কালাম(৪৫) এর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৬ টার দিকে সখিপুর টেলিফোন টাওয়ার সংলগ্ন মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলা সখিপুর ইউনিয়নের নারিকেলী গ্রামের পিয়ার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় আবুল কালাম আখ তুলতে সখিপুর টেলিফোন টাওয়ার সংলগ্ন জমিতে আসেন। বাড়ি থেকে সখিপুরে আখ তুলতে যাওয়ার সময় পিছন দিক থেকে দেবহাটায় বালু নিতে আসা খুলনা মেট্রো -ট-১১-২১৩১ নাম্বারের একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনা দেখে ট্রাক চালক গাড়ি থামিয়ে কৌশলে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উল্লেখ্য যে, চলতিত বছরের ২৮ মে তার ভাই আব্দুল লতিফ মৎস্যঘেরে অবস্থান কালে বজ্রপাতে তার মৃত্যু হয়। কয়েক মাসের ব্যবধানে একই পরিবারের ২ পুত্র সন্তান নিহত হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মরাদেহ বর্তমানে সখিপুর হাসপাতালে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd