1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটার নওয়াপাড়া তহশীল অফিসে ইউএনওর গনশুনানী অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটার নওয়াপাড়া তহশীল অফিসে ইউএনওর গনশুনানী অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৬৯ সংবাদটি পড়া হয়েছে

দেবহাটা ব্যুরো: দেবহাটার নওয়াপাড়া ইউনিয়ন তহশীল অফিসে ইউএনওর গনশুনানী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৯ মার্চ, ২২ ইং তারিখ সকাল ১১ টায় ইউনিয়ন তহশীল অফিস চত্বরে অনুষ্ঠিত উক্ত গনশুনানীতে এলাকার জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকসহ এলাকার সচেতন নাগরিকগন উপস্থিত ছিলেন। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী এসময় উন্মুক্তভাবে জনসাধারনের ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যাগুলো শোনেন। সাধারন মানুষ এসময় দীর্ঘদিন ধরে নওয়াপাড়া তহশীল অফিসে নাসির উদ্দীন নামে একজনের নাম উল্লেখ করে তার দ্বারা মানুষ বিভিন্নভাবে হয়রানীর শিকার হচ্ছে বলে জানান। এছাড়া উক্ত নাসির মানুষকে বিভিন্ন সেবা দেয়ার নাম করে সরকারী নির্দেশনা অমান্য করে অধিকহারে টাকা নেয় এবং মানুষকে প্রতারিত করে বলে গনশুনানীতে মানুষেরা জানান। এছাড়াও সাধারন মানুষ খাজনা পরিশোধের হার, নাম পত্তন করাসহ বিভিন্ন জমিজমা সংক্রান্ত বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রশ্ন করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হোসেন সিদ্দিকী সরকারী নির্দেশনার আলোচনা সকল প্রশ্নের সঠিক উত্তর দেন এবং সরকারী নির্দেশনা মেনে সকলকে জমিজমার কাগজপত্র, খাজনা ও নাম পত্তন করাসহ সকল কাজ করে নেয়ার আহবান জানান। এসময় ইউএনও কোন সেবা প্রার্থী কারো দ্বারা হয়রানী বা কোন প্রকারের অনিয়ম করতে চাইলে সরাসরি তাকে (ইউএনও) কে জানানোর জন্য অনুরোধ করেন। গনশুনানীতে এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান সাহেব আলী, নওয়াপাড়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা নাজমুল ইসলাম খাঁন, বীর মুক্তিযোদ্ধা নফর বিশ^াস, মোহনা টিভির প্রতিনিধি আর.কে.বাপ্পা, দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, ইউপি সদস্যদের মধ্যে জাকির হোসেন, আসমান আলী, মাহমুদ হোসেনসহ সাধারন সেবাপ্রার্থী জনগন উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd