1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটার এসিল্যান্ড দীপা রানী সরকারের বিদায় সংবর্ধনা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটার এসিল্যান্ড দীপা রানী সরকারের বিদায় সংবর্ধনা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৬৬ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দীপা রানী সরকারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ২টায় উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড দীপা রানী সরকারকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কর্মকালীন সময়ের নানা স্মৃতিচারণে আবেগঘন বক্তব্য রাখেন বিদায়ী এসিল্যান্ড দীপা রানী সরকার। এসময় অফিসার্স ক্লাবের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, সদস্য সচিব উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, মহিলা বিষয়ক অফিসার নাসরীন জাহান, কৃষি সম্প্রসারণ অফিসার শওকত ওসমান, এলজিইডি’র প্রকৌশলী শোভন সরকার সহ সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন। এরআগে বেলা ১২ টায় উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে এসিল্যান্ড দীপা রানী সরকারকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। সেসময় ভূমি অফিসের প্রধান সহকারী মোয়াজ্জেম হোসেন, নাজির কাম ক্যাশিয়ার তপন কুমার সরদার, অফিস সহকারী প্রদীপ কুমার ঢালী, পারুলিয়া ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা খান নাজমুল হোসাইন চৌধুরী, সদর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, কুলিয়া ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মনজুর কাদির, ভারপ্রাপ্ত নওয়াপাড়া ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা প্রতুল কুমার জোদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৩ সালে ১৬ আগষ্ট দেবহাটা উপজেলা সহকারি কমিশনার হিসেবে যোগদান করে ভূমিসেবা সহজীকরণ এবং দায়িত্ববোধ ও পেশাদারিত্বে আপোষহীনতার কারণে স্বল্প সময়ের মধ্যে সকল শ্রেণি-পেশার মানুষের মন জয় করেছিলেন এসিল্যান্ড দীপা রানী সরকার। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রনালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনে সিনিয়র সহকারি কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য তাকে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd