1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অ্যাডভোকেসি সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অ্যাডভোকেসি সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৯২ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা সমৃদ্ধকরণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে এ অ্যাডভোকেসি সভাটি অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আলো’র বাস্তবায়নে এবং আমেরিকেয়ার ফাউন্ডেশন ইনকর্পোরেটেড’র অর্থায়নে বাংলাদেশের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র সমৃদ্ধকরণ প্রকল্পের আওতায় উপজেলার কুলিয়া ও নওয়াপাড়া ইউনিয়নে এসকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। সভায় আশার আলো’র নির্বাহী পরিচালক আবু আব্দুল্যাহ আল আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী। এতে দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেলথ ইন্সপেক্টর আব্দুল্যাহ গাজী, নওয়াপাড়া ইউপি সচিব জাহাঙ্গীর হোসেন, ফতেমা রহমান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমা সিংহ, ইউপি সদস্য আসমাতুল্যাহ গাজী, নুরুজ্জামান সরদার, মোনায়েম হোসেন, আজগর আলী, প্রকল্প সমন্বয়কারি ডা. জিএম ইমতিয়াজ আহমেদ, প্রকল্প অফিসার আলমগীর হোসেন, হিসাবরক্ষক ফজলুল হক, কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা রবিউল ইসলাম, মাধবী মন্ডল, রিক্তা পারভীন, রাকিবা সুলতানা, আল-আমিন, শেফালী পারভীন, রবিউল ইসলাম ও ফজলুর হক সহ নওয়াপাড়া ইউনিয়নের সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd