1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় স্কুলে স্কুলে বই উৎসব - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় স্কুলে স্কুলে বই উৎসব

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩
  • ১৩৮ সংবাদটি পড়া হয়েছে

ফ রিপোর্টার: ইংরেজি নববর্ষের শুরুতেই সারাদেশের ন্যায় দেবহাটা উপজেলার প্রাক প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে পৌঁছেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ‘নতুন বই’। রবিবার সকাল থেকে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে উৎসব মুখর পরিবেশে আয়োজিত বই উৎসবের মধ্যদিয়ে প্রাথমিক স্তরের কোমলমতি ও মাধ্যমিক স্তরের উঠতি বয়সী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর উপহারের নতুন বই তুলে দেয়া হয়। সকাল ১০টায় দেবহাটা বিবিএমপি ইনস্টিটিউশনে বই উৎসবের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান ও নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এসময় দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহজাহান, আ.লীগ নেতা আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, বীর মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাত, বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পালসহ অন্যান্য শিক্ষক, কোমলমতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবার ১ জানুয়ারি সারা দেশে ৪ কোটি ০৯ লাখ ১৫ হাজার ৩৮১ জন শিক্ষার্থীদের ৩৩ কোটি ৯১ লাখ ১২ হাজার ৩০০ কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হয়েছে। যার মধ্যে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরে ২ কোটি ১৯ লাখ ৮৪ হাজার ৮২৩ জন শিক্ষার্থীকে ৯ কোটি ৬৬ লাখ ০৮ হাজার ২৪৫টি বই বিতরণ করা হয়েছে। ২০১০ সাল হতে ২০২৩ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে সর্বমোট ৪৩৪ কোটি ৪৫ লাখ ৮০ হাজার ২১১ কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd