1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় শুভ জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় শুভ জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪০ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: সাধুদীগনের পরিত্রান, দুষ্টদীগনের বিনাশ সাধন করার জন্য আমি যুগে যুগে অবতীর্ন হই” শ্রীকৃঞ্চের এই বানীকে সামনে রেখে দেবহাটা পাটবাড়ি মন্দিরের আয়োজনে জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। বুধবার ৬ সেপ্টেম্বর, ২৩ ইং এ উপলক্ষ্যে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পাটবাড়ি মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় মহারাজ স্বপন গোস্বামীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার ওসি বাবুল আক্তার, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ। এসময় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, পাটবাড়ি মন্দিরের সভাপতি দেবপ্রসাদ মন্ডল, কোষাধ্যক্ষ লক্ষীকান্ত দত্ত, গোপাল গোস্বামী, ডাঃ গৌরাঙ্গ ঘোষ, শিক্ষক প্রশান্ত কুমার, মোহন কুমার প্রমুখ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্দিরের পুরোহিত সঞ্জয় গোস্বামী। পরে শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd