1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় মঙ্গল শোভাযাত্রাসহ নানা কর্মসূচীতে বর্ষবরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় মঙ্গল শোভাযাত্রাসহ নানা কর্মসূচীতে বর্ষবরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ৫৭ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: মঙ্গল শোভাযাত্রাসহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে দেবহাটা উপজেলা প্রশাসন। শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রাটি বেরিয়ে প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে বনবিবি’র বটতলায় বর্ষবরণ উৎসবে মিলিত হয়। বর্ষবরণ উৎসবে লোকসঙ্গীত, রবীন্দ্র সংগীত, বাউল গান, নাচ ও আবৃত্তি করেন স্থানীয় শিল্পীরা। এরআগে বাংলা নববর্ষ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ শীর্ষক কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা। বর্ষবরণ অনুষ্ঠানে দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মো. মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd