1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৮ মে, ২০২৩
  • ৬০ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার দেবহাটায় পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৮ মে) বিকালে পারুলিয়া ইউনিয়নের ঘড়িয়াডাঙ্গা গ্রামে রিপন হোসেন (৪) ও জামির হোসেন (৪) নামের দুই শিশু এবং দুপুরে সখিপুর ইউনিয়নের তিলকুড়া গ্রামে রুহুল আমিন (৭) নামের অপর আরেক স্কুল ছাত্রের মৃত্যু হয়।
পারুলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গ্রামপুলিশ আবদুল কাদের জানান, ঘড়িয়াডাঙ্গা গ্রামের দিনমজুর আব্দুর রহিমের শিশুপুত্র রিপন হোসেন ও প্রতিবেশী বিল্লাল হোসেন বাবু’র শিশুপুত্র জামির হোসেন বিকাল ৪টার দিকে বাড়ির পাশে খেলছিল। এসময় তাদের বাড়ির লোকজন সাংসারিক কাজকর্মে ব্যস্ত ছিলেন।
খেলার সময় দুই শিশু পাশ^বর্তী মৎস্য ঘেরের পানিতে পড়ে যায়। সন্ধ্যার আগমুহুর্তে খোঁজাখুজি করার সময় ওই ঘেরের পানিতে দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন স্বজনরা। তাৎক্ষনিক তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
এদিকে সখিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ মোয়াজ্জেম হোসেন জানান, দুপুর আড়াইটার দিকে স্কুল থেকে ফিরে বাড়ির পাশ^বর্তী পুকুরে গোসল করতে যায় দক্ষিণ সখিপুরের আইয়ুব আলীর ছেলে রুহুল আমিন ( ৭)। গোসলের একপর্যায়ে তাকে পানিতে ডুবে যাচ্ছিল সে। এসময় তার ভাইয়ের চিৎকার শুনে স্থানীয়রা ওই শিশুকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করেন। কিন্তু হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু হয় তার। একই দিনে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ বলেন, এঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ গুলি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd