1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্যোগে উদ্বুদ্ধকরণ কর্মশালা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্যোগে উদ্বুদ্ধকরণ কর্মশালা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
  • ১২৮ সংবাদটি পড়া হয়েছে

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্যোগে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের সেমিনার কক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অন্তর্ভুক্ত স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম-এর আওতায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলাইমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসান সিদ্দিকী। বক্তব্যে তিনি বলেন, বিগত ৩০ বছর ধরে আমি বিশ্বসাহিত্য কেন্দ্রের সাথে জড়িত। পাঠ্য বইয়ের বাহিরেও অন্যান্য বই বেশী করে পড়ার অভ্যাস করতে হবে। পারিবারিকভাবে পাঠাভ্যাসের প্রতি উৎসাহ বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেন। তিনি তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার আলোকে পাঠাভ্যাসের বিভিন্ন দিক নিয়ে সুন্দর ও মূল্যবান কথা বলেন। তিনি আরও বলেন, শিক্ষার্থীদেও পাঠাভ্যাসের উৎসাহ কমে যাওয়ায় দিন দিন কাগজের বই হারিয়ে যাচ্ছে। এটা হতে দেওয়া যাবে না। সামগ্রিকভাবে তিনি উপস্থিত সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিজ নিজ প্রতিষ্ঠানের লাইব্রেরী রুমকে শিক্ষার্থীদের জন্য অনুক‚ল পরিবেশ সুষ্টির জন্য নির্দেশনা প্রদানের মাধ্যমে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির শুভ উদ্ধোধন ঘোষণা করেন।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান মনি, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আবুল হোসেন, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির মনিটরিং অফিসার কামরুজ্জামান, টিম ম্যানেজার ও রিসোর্স পার্সন আব্দুল্লাহ মোহাম্মাদ কুরাইশী প্রমুখ। কর্মশালার কর্মসসূচির বার্ষিক কর্মপরিকল্পনা উপস্থাপন করেন পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির দেবহাটা উপজেলার দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম। দিনব্যাপী কর্মশালায় উপজেলার সকল প্রতিষ্ঠানের লাইব্রেরির দায়িত্ব পালনকারী সহকারী শিক্ষকগন অংশগ্রহন করেন।
এদিকে, বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীর কারনে দীর্ঘদীন সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারনে যে সকল শিক্ষার্থী ছিটকে পড়েছে তাদের দ্রæত ফেরানো সহ শিক্ষা প্রতিষ্ঠানে বই পড়ার গুরুত্ব নিয়ে আলোচনা সভা, বির্তক প্রতিযোগীতা, দেয়াল পত্রিকা তৈরী ইত্যাদির আয়োজন করার পরামর্শ প্রদান করা হয়। ভবিষ্যতে বিশ্বসাহিত্য কেন্দ্রের সকল কাজে সার্বিক সহযোগিতা করা এ মর্মে প্রতিশ্রæতি প্রদান করে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd