1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় ডিজিটাল ল্যাব ফেয়ার মিডিয়ার উদ্বোধন করলেন জেলা পরিষদ চেয়ারম্যান - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় ডিজিটাল ল্যাব ফেয়ার মিডিয়ার উদ্বোধন করলেন জেলা পরিষদ চেয়ারম্যান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৬৯ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটার পারুলিয়ায় আধুনিক ডিজিটাল ল্যাব ফেয়ার মিডিয়ার উদ্বোধন করা হয়েছে। বুধবার ১৯ জুলাই, ২৩ ইং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ডিজিটাল ল্যাবের উদ্বোধন করেছেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলাম। ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ এবং পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। দেবহাটা উপজেলার পারুলিয়ায় প্রতিষ্ঠিত ফেয়ার মিশনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক সেবামূলক কাজ করে আসছে। ফেয়ার মিশনের একটি প্রতিষ্ঠান ফেয়ার মিডিয়ার উদ্বোধনের মাধ্যমে এখন থেকে এখানে ডিজিটাল ল্যাবের মাধ্যমে বিভিন্ন ব্যানার, অটো সিল, বিভিন্ন পেইন্টের গেঞ্জিসহ সকল ধরনের সেবা মানুষ গ্রহন করতে পারবে। সেই লক্ষ্যে প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যখন একটি সুখী সমৃদ্ধশালী হচ্ছে ঠিক তেমনি আমরা এনালগ থেকে বর্তমানে ডিজিটাল যুগের অবস্থান করছি। অল্প কয়েকদিনের মধ্যে প্রধানমন্ত্রীর ঘোষনানুযায়ী আমরা স্মার্ট যুগে পৌছে যাব। আজকে এই একটি মফস্বল এলাকায় এধরনের একটি ল্যাব স্থাপন সেই স্মার্ট যুগেরই প্রতিফলন বলে জেলা পরিষদ চেয়ারম্যান উল্লেখ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd