1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় অস্ত্র ও গুলিসহ খলিশাখালির ভূমিদস্যু ইউনুস গ্রেফতার - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় অস্ত্র ও গুলিসহ খলিশাখালির ভূমিদস্যু ইউনুস গ্রেফতার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৬৯ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার দেবহাটায় একটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ খলিশাখালির অন্যতম ভূমিদস্যু ইউনুস আলী মোড়লকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহষ্পতিবার ভোরে দেবহাটা উপজেলার জেলিয়াপাড়া ইটভাটা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইউনুস আলী নোড়ারচক পূর্বপাড়া গ্রামের ইয়াদ আলী মোড়লের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও গুলিসহ পুলিশ তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ। এঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নঙ-০৪। গেল এক বছর ধরে দেবহাটার খলিশাখালিতে ভূমিদস্যুতা, অস্ত্রবাজি, মাদক কারবার, মৎস্যঘের লুট সহ নানা অপকর্ম চালিয়ে আসছে সংঘবদ্ধ একটি সন্ত্রাসী বাহিনী, ইউনুস ওই বাহিনীরই সক্রিয় সদস্য বলে জানান ওসি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সহিংস কর্মকান্ড ঘটিয়ে খলিশাখালিকে ফের অস্থিতিশীল করে তোলার ছক কষে আসছিল ভূমিদস্যুরা। ভোররাতে পুলিশ অভিযান চালিয়ে ওই ভূমিদস্যু বাহিনীর অন্যতম সদস্য ইউনুসকে গ্রেফতার করে।
অভিযানে অস্ত্র ও গুলিসহ ইউনুস গ্রেফতার হলেও, পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে সেখান থেকে পালিয়ে যায় তার অপকর্মের সহযোগী আকরাম ডাকাত, গফুর মাস্তান, বাবলু ডাকাত, ইসমাইল মেম্বর, আবুল হোসেন, মুদি সাইফুল, আসাদুল, মুজাহিদ, মারুফ, শরিফুল সহ অন্যান্য ভূমিদস্যুরা।
উল্লেখ্য, গেল বছরের ১০ সেপ্টেম্বর ভোররাতে উপজেলার খলিশাখালিতে মুহুর্মুহু গুলি ও বোমা বর্ষনের মধ্যদিয়ে আতঙ্ক সৃষ্টি করে অন্তত তিনশ জন মালিকের রেকর্ডীয় ১ হাজার ৩শ বিঘা জমি জবরদখলে নিয়েছিল ভূমিদস্যুরা। এরপর থেকে অবৈধ অস্ত্রের মূখে সাধারণ মানুষদের জিম্মি করে জবরদখলকৃত ওই জনপদে সীমাহীন অপকর্ম চালিয়ে প্রতিনিয়ত আইনশৃংখলা পরিস্থিতির চরম অবনতি ঘটিয়ে আসছিল তারা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd