1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালায় স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রীর মৃত্যু! - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

তালায় স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রীর মৃত্যু!

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৬১ সংবাদটি পড়া হয়েছে

জহর হাসান সাগর তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালার পল্লীতে স্বামী কানাইলাল দাশ (৬৮)এর মৃত্যুর খবর বাড়িতে পৌছালে স্ত্রী স্বরসতী দাশ (৬০) তৎক্ষণাত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। একই সাথে স্বামী ও স্ত্রীর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তেঁতুলিয়া ইউনিয়নের লক্ষণপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃতের ভাতিজা অপূর্ব দাশ বলেন, কাকা কানাইলাল দাশ আগে থেকে অসুস্থ ছিলেন। তার হার্টের সমস্যা ছিল। সন্ধ্যার দিকে চিকিৎসার জন্য সাতক্ষীরায় নেয়ার পথে মির্জাপুর বাজারে পৌঁছালে তিনি মারা যান। এই খবর মোবাইলে বাড়িতে জানালে কাকিমা স্বরসতী দাশ তৎক্ষণাত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
মৃত্যু ব্যক্তিদ্বয়ের পরিবার সুত্রে জানা গেছে, ১৭ ডিসেম্বর সকাল ১১ টার দিয়ে তাদের সনাতন ধর্মীয় রীতিনীতি অনুযায়ী শ্মশানে সৎকার করা হয়েছে। এমন মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, বিষয়টি খুব দুঃখজনক। তবে ঘটনাটি থানাকে কেউ জানায়নি। ঘটনা জানার পর এটা স্বাভাবিক মৃত্যু বলে তার কাছে মনে হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd