1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালায় সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করে বাদীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

তালায় সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করে বাদীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : তালার দক্ষিণ নলতা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের নামে মামলা করে, মামলার বাদী শরাফঊদ্দিন গাজীর পরিবারের উপর সন্ত্রাসীদের হামলা ও ভয়ভীতিসহ জীবন নাশের হুমকি অব্যাহত। প্রতিকার চেয়ে সাতক্ষীরার তালা থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শরাফ উদ্দিন গাজী। থানায় লিখিত অভিযোগ এর আলোকে জানাযায় তালা উপজেলার দক্ষিণ নলতা গ্রামের শরাফ উদ্দিন গাজীর পৈত্রিক জমি নলতা মৌজার এস এ খতিয়ান ৬২, সি এ খতিয়ান নং ৫৯ যার দাগ নং ৩৪২৫ এর ৪২ শতক এবং ১৪২ খতিয়ান যার দাগ নং ৩৪২৫/ ৩৫৫৮ – ৫২ শতক জমি দীর্ঘদিন যাবত ভোগদখল করে আচ্ছে। কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পর ঐ ভূমিদস্যু ও সন্ত্রাসীরা উক্ত জমি জবর দখল করে নেই। আইনের প্রতিকার চেয়ে শরাফ উদ্দিন বাদী হয়ে দক্ষিণ নলতা গ্রামের মোস্তাফিজুর রহমান তিতু, হাফিজুর রহমান গাজী, খলিলুর রহমান, শাহিদুর রহমান, আশরাফুল রহমান, জিয়াউর রহমান, সর্ব পিতা মৃত গাজী হানিফ আলী, রাজ পিতা আশরাফুল রহমান গাজী গং বিরুদ্ধে থানায় অভিযোগ করে। শরাফ উদ্দিন আরো উল্লেখ করেন ঐ জমি আমি সাতক্ষীরা আদালতে ওদের বিরুদ্ধে দুটি মামলা করি মামলা নং ২২৪/২২ ও ২০৮/২২ যার কারণে উল্লেখিত সন্ত্রাসীরা আমার এবং আমার পরিবারের উপর সর্ব সময় জুলুম নির্যাতন সহ বিভিন্ন ভাবে জান মালের ক্ষতি করার জন্য পায়তারা করছে। শুধু তাই নয় ঐ সমস্ত সন্ত্রাসীরা আমাদের উপর কয়েক বার হামলা করে বাড়ি ঘর ভাঙচুর করে এবং আহত করেছে এমনকি চলতি মাসের ১ তারিখে উল্লেখিত সন্ত্রাসী সহ ভাড়াটিয়া ৪০/ ৫০ জন আমাদের উপর হামলা করে যার কারণে আমার পরিবারের সবাই ভয়ভীতির উপর আছি। উক্ত বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এপ্রতিবেদককে বলেন শরাফ উদ্দিন বাদী হয়ে থানায় উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে শুধু তাই নয় তালা থানার মানুষ যাতে ভালো থাকে সে বিষয়ে পুলিশ সর্ব সময় চেষ্টা করবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd