1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ পালিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

তালায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ পালিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৪০ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা তালায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ পালিত হয়েছে ৷ সোমবার(২১ ফেব্রুয়ারী) উদযাপন উপলক্ষে প্রভাতে তালা জাতীয় শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুস্পমাল্য অর্পন করা হয়৷ সকালে আলোচনা সভার আয়োজন করা হয় ৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য এড,মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার৷ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, তালা থানার ওসি তদন্ত অফিসার মোঃ আবুল কালাম আজাদ, পাটকেলঘাটা থানার ওসি তদন্ত অফিসার বাবলুর রহমান, সাংবাদিক মীর জাকির ও মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এর সঞ্চালনায় আরও উপস্হিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়াদ্দার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা কলেজের অধ্যাক্ষ মোঃ এনামুল ইসলাম,জাতীয় পাটির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম, সদর প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল জব্বার, সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ আকবর হোসেন প্রমুখ উপস্হিত ছিলেন,
এছাড়া ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে আলোচনা সভা, চিত্র অঙ্কন, রচনা প্রতিযোগীতা, কুইজ প্রতিযোগীতা সহ নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং তিনদিন ব্যাপী বইমেলার সমাপনী দিনে বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এর আগে রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ শহীদদের স্বরনে সংসদ সদস্যের পক্ষে, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, তালা উপজেলা জাতীয় পার্টি, বিএনপি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, ছাত্র লীগ, জাতীয় ছাত্রসমাজ, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাংবাদিক এসএম নজরুল ইসলাম মীর জাকির হোসেন এর নেতৃত্বে রিপোর্টার্স ক্লাব, আব্দুল জব্বার এর নেতৃত্বে তালা সদর প্রেসক্লাব তালা সরকারী কলেজ,সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পুষ্পমাল্য অর্পন করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd