1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালায় প্রায় সাড়ে ৩ মাস পর কবর থেকে লাশ উত্তোলন - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

তালায় প্রায় সাড়ে ৩ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৬৬ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: আদালতের নির্দেশে দীর্ঘ ৩ মাস ১২ দিন পর তালার আটারই গ্রামের কবর থেকে কাদের মোড়ল(৭৫) নামে এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে। তিনি উপজেলার আটারই গ্রামের মৃত.মোছা মোড়লের পুত্র।
সোমবার (১৮ ই নভেম্বর) সকাল ১০টায় আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আটারই গ্রামে পারিবারিক কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়।
এসময় তালার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল-আমিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ হাসানুর রহমান এবং তালা থানা অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান সহ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
জানা গেছে, জমিজমা সংক্রান্ত জেরে গত ৬ আগষ্ট ভোর ৬টায় প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলে নিহত হন কাদের মোড়ল। দেশের পট পরিবর্তন হওয়ার সেদিন মামলা হয়নি এবং একই দিন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুর ৮ দিন পর ১৪ আগষ্ট নিহতের পুত্র মোঃ আব্দুল হালিম মোড়ল (৩৮) বাদি হয়ে তালা থানায় ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
আসামীরা হলেন, আটারই গ্রামের মৃত রহিম মোড়ল ওরফে নরিমের পুত্র আশরাফ মোড়ল (৫৯), জাকিরুল মোড়ল (৩৮), জাকাম মোড়ল (৫২), আশরাফ মোড়লের পুত্র সোহাগ মোড়ল (২২), জাকাম মোড়লের স্ত্রী সুরাইয়া আক্তার স্বপ্না (৪২) ও মোকাম আলী গাজীর পুত্র আলাউদ্দীন গাজী(৪৫)।
এব্যাপারে নিহতের পুত্র মোঃ আব্দুল হালিম মোড়ল বলেন, দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে ওদের সাথে আমাদের বিরোধ চলছে। ৫ আগষ্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তন ও আইনশৃঙ্খলা পরিস্থিতের অবনতি দেখে পূর্ব পরিকল্পনা মাফিক আমার পিতাকে পিটিয়ে হত্যা করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। তবে এ বিষয়ে স্থানীয়রা সত্যতা জানলেও কেউ মুখ খুলতে রাজি হয়নি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-আমিন বলেন, যে সময় ঘটনাটা ঘটেছে সে সময় বিনা ময়নাতদন্তে লাশ দাফন করা হয়েছিলো। সত্যটা জানার জন্য আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম তাদের মধ্যে পারিবারিক জমিজমা সংক্রান্ত কলহ ছিলো। ময়নাতদন্তের পর আমরা হত্যার বিষয়ে সঠিকটা জানতে পারবো।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd