1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালায় তিন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের মধ্যে হবে লড়াই - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

তালায় তিন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের মধ্যে হবে লড়াই

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১০১ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই উপজেলা নির্বাচনে মাঠ সরগরম হয়ে উঠেছে। প্রতিটি চায়ের দোকান হাট বাজারে চলছে প্রার্থীদের নিয়ে জল্পনা কল্পনা। তালা উপজেলা জুড়ে লেগেছে উপজেলা নির্বাচনী হাওয়া। পোস্টার ব্যানার ফেস্টুন শোভা পাচ্ছে বিভিন্ন গুরুত্ব স্থানে। ভোটকে সামনে রেখে মাঠে তৎপরতা শুরু করেছেন প্রার্থীরা। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে উপজেলায় প্রায় এক ডজনের বেশি প্রার্থী মাঠে রয়েছেন। তালা উপজেলা পরিষদ নির্বাচনে তিন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দিতা করবেন বলে গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। গত উপজেলা নির্বাচন থেকেই আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি ফলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তৃণমুলে খোজ নিয়ে জানা গেছে উপজেলা নির্বাচনী গনসংযোগে ও প্রচার প্রচারনায় দীর্ঘ সময় পার করছে প্রার্থীরা। উপজেলা নির্বাচনের তফসিল অনুযায়ী ২১ মে দ্বিতীয় ধাপে তালা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। ২০১৯সালের উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ি, নির্বাচিত হয়েছিলেন। এবারও বিএনপি জামায়াত নির্বাচনে না এলে সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও দলীয় প্রার্থীর সঙ্গে ভোটের লড়াই হবে আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান প্রার্থীদের। এই বিষয়টি মাথায় রেখেই ক্ষমতাসীন দলের প্রার্থীরা প্রস্তুতি নিচ্ছেন। দলীয় প্রার্থী নির্বাচনের বিষয় না থাকায় নিজের অবস্থানের উপর ভর করে গনসংযোগ চালিয়ে যাচ্ছেন তারা।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আবারো প্রার্থী হয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ি। অন্যান্য প্রার্থীরা হলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম ও সাবেক আরেক ভাইস চেয়ারম্যান মোস্তারী সুলতানা পুতুল। এ ব্যাপারে কথা হয় বর্তমান ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ির সাথে তিনি জানান পাচটি বছর তালার মানুষের সুখে দুখে পাশে থেকে কাজ করেছি। সে বিবেচনায় জনগন আবারও আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে এমনটা আশা তার। সাবেক ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানব জানান আন্দোলন সংগ্রামের মাধ্যমে দলকে নেতৃত্ব দিয়েছি তৃণমুলের নেতাকর্মিরা আবারও আমাকে নির্বাচিত করবে এ বিশ্বাস আমার আছে। আরেক সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তারি সুলতানা পুতুল জানান তালার মানুষ যে ভাবে বিগত দিনে ভোট দিয়ে জয়যুক্ত করেছিল আবারও সে ভাবে ভোট দিযে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd