1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ড. ইউনূসের সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াতের আমির - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ড. ইউনূসের সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াতের আমির

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৭৫ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: অন্তর্র্বতী সরকার গঠনের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসা শুরু করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরই অংশ হিসেবে সোমবার বিকাল ৫টায় তার সরকারি বাসভবন ও কার্যালয় যমুনায় জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক করেন। এদিন বিকাল ৪টায় বিএনপির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
বৈঠক শেষে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি। দেশের নানা বিষয় নিয়ে কথা হয়েছে। ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর যে হামলা হয়েছে, তা ধর্মীয় নাকি রাজনৈতিক কারণে হয়েছে, সেটি খতিয়ে দেখতে হবে। ধর্মীয় কারণে হয়েছে বলে চালিয়ে দেওয়া যাবে না, রাজনৈতিক কারণেও হয়েছে। বিষয়গুলো নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়ে কোনা কথা হয়েছে কি না এ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, এ নিয়ে কথা হয়নি। এখানে দলীয় কথা বলতে আসিনি। তবে কেউ নিষিদ্ধ করলেই আমরা নিষিদ্ধ হয়ে যাই না। তারা ভুল কাজ করেছে, যার মাশুল দেশবাসীকে দিতে হচ্ছে।
ড. মুহাম্মদ ইউনূস অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ থেকে বৈঠক শুরু করেছেন। শুরুতেই বিএনপির সঙ্গে বসেন। এরপর জামায়াতের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা। সন্ধ্যায় ৬টায় যৌথভাবে এবি পার্টি, ইসলামী আান্দোলন ও গণঅধিকার পরিষদের দুই অংশের সঙ্গে বসেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd