1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ডুমুরিয়ায় এফআরজি বন্টন পরিদর্শন ও কৃষকদের সাথে মতবিনিময় - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ডুমুরিয়ায় এফআরজি বন্টন পরিদর্শন ও কৃষকদের সাথে মতবিনিময়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৬ সংবাদটি পড়া হয়েছে

শংকর ঘোষ,ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়ায় এফআরজি বন্টন,পরিদর্শন,ভিএমপি পরিদর্শন এবং কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আটলিয়া ইউনিয়নের বরাতিয়া গ্রামে বৃহস্পতিবার সকাল ৯ টায় প্রথমে এফআরজি কার্ড এর কার্যকারিতা এবং ব্রি ধান-৮৯ ও ৯২ জাতের উপযোগিতা স্বচক্ষে দেখা, ভিএমপি চালনা পরিদর্শন করা হয় পরে কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অষ্ট্রেলিয়ার এসিআইআরের চিফ এক্সিকিউটিভ অফিসার প্রফেসর এ্যান্ড্রু ক্যাম্বেল।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমিশনার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচার রিসার্স অষ্টেলিয়ার মিস ফিয়োনা সিমসং।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসিআইআরের কর্মকর্তা ড.সাশা কুরভিল,ড.বেথ উডস,অধ্যাপক লিন্ডসে,ড. ড্যানিয়েল ওয়াকার,ড. জীবন কৃষ্ণ বিশ্বাস,ড.রিচার্ড বেল,ড.এনামুল হক,ড. মিয়াওমিও চেং,ড.ডেভিনা বয়েড,ড. জেমস কুইল্টি,ড.প্রতিভা সিং,সুজি গেনর,জেমস (জিমি)ওয়ালশ,চেতালি ছাবরা,দীপ্তি সোনি,ড.মোঃ আক্কাস আলী,কাজী জাহাঙ্গীর হোসেন,মোঃ ফরিদুল হাসান,অতিরিক্ত ড. তাহমিদ হোসেন আনসারী,ড. মোঃ এনামুল কবির,জি এম মোস্তাফিজুর রহমান,ড.মোঃ হারুন অর রশিদ,এমডি ইনসাদ ইবনা আমিন,বিধান চন্দ্র,মোঃ আনোয়ার হোসেন,মোঃ আরিফুজ্জামান, মোঃ মাজেদুল, আশিক ফারাজি আসমান, বাবুল মিয়া, অঞ্জন সরকার প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পচিালনা করেন ড. এনামুল হক।
উল্লেখ্য,অস্ট্রেলিয়া সরকারের অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ (এসিআইএআর) এবং কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল,বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট,মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,খুলনা বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,কাসপা, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন পরিচালিত প্রকল্পের মাধ্যমে মাটি পরীক্ষা করে বিভিন্ন ফসলের জন্য পরিমিত সারের পরিমাণ নির্ধারণ করেছে।প্রকল্পের আওতায় ডুমুরিয়া উপজেলার মোট ৪৯৫০টি কৃষক পরিবার এই এফআরজি কার্ড ব্যবহার করে উপকৃত হচ্ছেন বলে সভায় জানানো হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd