1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জেলা তথ্য অফিসের আয়োজনে বুধহাটায় ‘প্রান্তিক পর্যায় উন্নয়ন প্রচার’ শীর্ষক মহিলা সমাবেশ অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

জেলা তথ্য অফিসের আয়োজনে বুধহাটায় ‘প্রান্তিক পর্যায় উন্নয়ন প্রচার’ শীর্ষক মহিলা সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১০১ সংবাদটি পড়া হয়েছে

জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে ২৯ এপ্রিল সোমবার সকাল ১০টায় গ্রামীণ জীবন মান উন্নয়নের লক্ষ্যে “প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার” শীর্ষক কার্যক্রমের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি উপজেলার বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসা মাঠে জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলামের সভাপতিত্বে এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সাতক্ষীরার উপ-পরিচালক শেখ মোঃ হাশেম আলী। মহিলা সমাবেশ অনুষ্ঠানে ভিডিও কলে সংযুক্ত হয়ে গ্রামীণ জীবন মান উন্নয়ন বিষয়ক ও প্রান্তিক পর্যায়ের মানুূষকে সচেতন করার লক্ষ্যে উদ্বুদ্ধ করণ বক্তব্য প্রদান করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) হাসিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার, ফাতেমা জোহরা, বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ আবুল কালাম আজাদ, উদীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আশাশুনি সমন্বয়কারী রেহেনা পারভীন,ফিল্ড অর্গানাইজার শিউলী সরকার, মহিলা বিষয়ক অধিদপ্তরের জেন্ডার প্রোমোটার প্রমুখ। জেলা তথ্য অফিসের মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় মহিলা সমাবেশ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ (ব্র্যান্ডিং), মাদকের ভয়াবহতা প্রতিরোধ,বাল্য বিবাহ প্রতিরোধ, সন্ত্রাস দমন, নারী শিক্ষা ও জেন্ডার সমতা, জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের সাফল্য ইত্যাদি বিষয়ে বক্তাগণ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বুধহাটা এলাকার প্রায় দুইশত নারী অংশ গ্রহণ করেন। প্রেসবিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd