1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫১ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: ভারতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় আজ শুক্রবার দুপুর ১২.৪০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি পালাম বিমানবন্দরে অবতরণ করে।
শেখ হাসিনাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা জার্দোশ। এ সময় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। এর আগে জি-২০ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১টা ১৩ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
আগামীকাল শনিবার সকাল থেকে শুরু হবে জি-২০ দেশগুলোর শীর্ষ সম্মেলন। যদিও বাংলাদেশ এই জোটের সদস্য নয়, কিন্তু আয়োজক ভারতের আমন্ত্রণে সম্মেলনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা। দক্ষিণ এশিয়া থেকে শুধু বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। অপরদিকে নিজের বাসভবনে শেখ হাসিনাকে আতিথেয়তা দিয়ে নরেন্দ্র মোদি সম্পর্কের আন্তরিকতার বার্তা দিতে চাইছেন বলে দিল্লীর কূটনৈতিক সূত্রের খবর।
ভারতীয় প্রধানমন্ত্রীর বাসভবনে আজ বিকেলে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের আসন্ন নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বন্ধু প্রতিম প্রতিবেশী দুই দেশের শীর্ষ নেতার বৈঠককে তাৎপর্যপূর্ণ বলছেন বিশ্লেষকরা। এজন্য সবার দৃষ্টি এখন দ্বিপাক্ষিক বৈঠকের আলোচ্যসূচিকে ঘিরে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd