1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে সাতক্ষীরায় শোকসভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন
২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কাটিয়া আমতলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল📰মশার উৎপাতে নাজেহাল সাতক্ষীরাবাসী, দ্রুত প্রতিকার চান নাগরিকরা📰সাতক্ষীরা পাবলিক স্কুল এ্যান্ড কলেজে চাকুরী স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষক আক্তারুল📰ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান📰সাতক্ষীরায় কৃত্রিম সার সংকট📰দ্বীন প্রতিষ্ঠায় নারীদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে-মুহাঃ আব্দুল খালেক📰নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়া–ফিরে আসা নিশ্চিত করাই পুলিশের কাজ- এসপি আরেফিন জুয়েল📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে সাতক্ষীরায় শোকসভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৬১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে সাতক্ষীরায় শোকসভা অনুষ্ঠিত হয়েছে, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আয়োজনে শনিবার দুপুরে শহরের আব্দুর রাজ্জাক পার্কে উক্ত শোকসভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি এ.কে ফজলুল হকের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডাঃ আ.ফ.ম রুহুল হক।
শোক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জসলুল হায়দার। শোক সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম। সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ ও শেখ সাহিদ উদ্দিন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ফিরোজ কামাল শুভ্র ও আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন প্রমুখ। এ সময় সেখানে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি বলেন, এই শোকের মাসে বঙ্গ বন্ধুকে হত্যা করে বাংলাদেশ থেকে আওয়ামীলীগকে চিরতরে হত্যা করতে চেয়েছিল স্বাধীনতা বিরোধী শক্তিরা। এখনও তারা সে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। ষড়যন্ত্র মোকাবেলায় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নেয়ার জন্য সবাইকে আহবান জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd