1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৬৮ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান আজ (রবিবার) সকালে খুলনার গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, আমরা মাছে ভাতে বাঙালি। তাই আমাদের বেশি করে মাছচাষ করতে হবে। মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশে^ তৃতীয়। দেশের অর্থনৈতিক উন্নয়নে মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০২২-২৩ অর্থবছরে ৬৯.৮৮ মেট্রিকটন মৎস্য ও মৎস্যজাতপণ্য উৎপাদন হয়েছে। এথেকে আয় হয়েছে চার হাজার সাতশত ৯০ কোটি ৩০ লাখ টাকা। তিনি বলেন, মাছচাষে উদ্ধুদ্বকরণসহ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মৎস্য খাতের গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। মাছ জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে, জীবন জীবিকার সংস্থান করে এবং পুষ্টি সরবরাহ করে। বাংলাদেশে এক কোটি ৮৫ লাখ লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মাছচাষের সাথে জড়িত। কারেন্টজাল ব্যবহার করে জেলেরা যাতে ডিমওয়ালা পোনা নিধন করতে না পারে সে দিকে আমাদের সকলের সজাগ থাকতে হবে। মৎস্য সম্পদ রক্ষায় সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে কাজ করার আহবান জানান মেয়র।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, খুলনা বিশ^বিদ্যালয়ের ফিসারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. খন্দকার আনিছুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার এসএম আল-বেরুনী। স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল। অনুষ্ঠানে চিংড়িচাষি প্রফুল্ল কুমার রায়, জাতীয় মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে মৎস্যচাষি, সামুদ্রিক মৎস্য আহরণকারী, মৎস্য ব্যবসায়ী, রপ্তানিকারক, মৎস্যচাষী সমিতি, মৎস্যজীবী সমিতি ও মৎস্যখাদ্য বিক্রেতা সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd