1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জমে উঠেছে শার্শার বাগআঁচড়া বাজারের আমের হাট - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

জমে উঠেছে শার্শার বাগআঁচড়া বাজারের আমের হাট

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৬ মে, ২০২৩
  • ৭৪ সংবাদটি পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি: জমে উঠেছে শার্শার বাগআঁচড়া বাজারের বেলতলা আমের হাট। পাইকাররা আসছে দেশের বিভিন্ন এলাকা থেকে। তবে আমের দাম কম হওয়ায় খুশি নন আম চাষিরা। যশোরের শার্শা, ঝিকরগাছা এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকার চাষিদের আম বিক্রির হাট বেলতলা।
পদ্মার এপাড়ে এত বড় আমের হাট দ্বিতীয় নেয়। এবছর আমের ফলন বেশি হওয়ায় দাম বেশ সস্তা বেলতলা হাটে। প্রতিদিন ২০ থেকে ৩০ ট্রাক আম লোড হয়ে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রংপুরের পাইকাররা আম কিনে নিয়ে যাচ্ছে বেলতলা হাট থেকে।
গত বছরের মতো উল্লেখযোগ্য তেমন কোনো প্রাকৃতিক দুর্যোগ বা ঝড়ের কবলে পড়তে হয়নি আম চাষিদের। আমের দামও বেশি ছিল অনেক। এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। এবছর আম ভাঙার প্রথম দিকে কালবৈশাখী ঝড়ে সাতক্ষীরার কয়রা, ঝাউডাঙ্গা ও কলারোয়া এবং যশোরের মনিরামপুর, ঝিকরগাছা ও শার্শা উপজেলার কিছু অংশে আমের ব্যাপক ক্ষতি হয়। তারপরও ফলন সন্তোষজনক। মে মাসের ৪ তারিখ থেকে যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আম ভাঙার তারিখ নির্ধারণ করা হয়েছে।
ফলে আম চাষি বা বাগান মালিকরা একযোগে আম নামাতে শুরু করেছে। এতে চাহিদার তুলনায় যোগান বেশি হওয়ায় আমের মণ প্রকারভেদে ১০০০ থেকে ১৮০০ টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে। বর্তমানে আমের বাজার মূল্য হ্রাস হওয়াতে খুশি নন আম চাষিরা।
শার্শার টেংরা গ্রামের আমচাষি আবুল কাসেম ও সাবিরুল বলেন, এ বছর আমের বাজার মূল্য গত বছরের চেয়ে কম। আসছে দিনগুলোতে হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালি নামাতে শুরু হলে আমের দাম বাড়বে বলে চাষিরা আশাবাদী। বাজারে গুটি আমের পাশাপাশি গোপালভোগ, মল্লিকাসহ বিভিন্ন ধরনের আম পাওয়া যাচ্ছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd