1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ক্লিনিক সিলগালা,মালিককে কারাদন্ড - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

চুকনগরে ভ্রাম্যমান আদালতে ক্লিনিক সিলগালা,মালিককে কারাদন্ড

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৭১ সংবাদটি পড়া হয়েছে

শংকর ঘোষ, ডুমুরিয়া প্রতিনিধি: চুকনগরে একটি ক্লিনিক সিলগালা এবং ক্লিনিক মালিককে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বিকেল ৪টার দিকে চুকনগর হালিমা মেমোরিয়াল ক্লিনিকে অভিযান চালিয়ে এই দন্ড দেন আদালত। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরিফ আসিফ রহমান এই অভিযান পরিচালনা করেন।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রিফাত রহমান, ডাঃ মোঃ মেহবুব হোসেন সাব্বির, ডুমুরিয়া থানার এস আই প্রসেনজিৎ ব্যানার্জি প্রমুখ। ভ্রাম্যমান আদালত সূত্র জানায়,ক্লিনিকে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম চলে আসছে। সবশেষ কয়েকদিন আগে ভুল অপরেশনে এক স্কুলছাত্রী মারা যাওয়ার প্রেক্ষিতে অভিযান চালানো হয়েছে। অভিযান পরিচালনাকালে সেখানে কোন ডাক্তার, নার্স, আয়া কেউ ছিলনা। এছাড়া কোন সার্জন অস্ত্রোপচার করেন, কে এ্যানেস্থেশিয়া দেন তার কোন কিছুই ক্লিনিক কর্তৃপক্ষ জানাতে পারেনি। ক্লিনিকের প্রতিটি কক্ষ, বিছানা, আসবাপত্র নোংরা। ক্লিনিকের লাইসেন্স ও নবায়ন নেই। এসব অপরাধে ক্লিনিকটি অনির্দিষ্ট কালের জন্যে সিলগালা এবং ক্লিনিক মালিক কামাল হোসেনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd