1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
চাঞ্চল্যকর ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী কলারোয়ার রিপন গ্রেপ্তার - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস

চাঞ্চল্যকর ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী কলারোয়ার রিপন গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৮৯ সংবাদটি পড়া হয়েছে

আলম হোসেন কলারোয়া: চাঞ্চল্যকর ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সোহাগ আহম্মেদ ওরফে কাজী তৌহিদুজ্জামান রিপনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। র‌্যাব জানায়, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. সোহাগ আহম্মেদ ওরফে কাজী তৌহিদুজ্জামান রিপন (৩৬) এর রিরুদ্ধে গত ২০২১ সালের ডিএমপি দক্ষিণখান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় মামলা রুজু হয়। মামলায় গ্রেপ্তারকৃত আসামী বিজ্ঞ আদালতে হাজির না হয়ে পলাতক হয়। মামলাটি বিচারিক কার্যক্রম শেষে ঘটনার সাথে আসামীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে গত ২৯-০৩-২৪ তারিখ বিজ্ঞ আদালত আসামী মো. সোহাগ আহম্মেদ ওরফে কাজী তৌহিদুজ্জামান রিপনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড অতিরিক্ত এক লক্ষ টাকা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদানপূবর্ক গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. সোহাগ আহম্মেদ ওরফে কাজী তৌহিদুজ্জামান রিপনকে গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় ২৪ মে র‌্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এবং র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত ধারায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মো. সোহাগ আহম্মেদ ওরফে কাজী তৌহিদুজ্জামান রিপন যশোর জেলার কোতয়ালী থানা এলাকায় অবস্থান করতেছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে আসামী কলারোয়া থানার তুলশীডাঙ্গা গ্রামের কাজী শহিদুল ইসলাম ও বিউটি খাতুন দম্পতির ছেলে মো. সোহাগ আহম্মেদ ওরফে কাজী তৌহিদুজ্জামান রিপনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd