1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ঘূর্ণিঝড় মিধিলায় বঙ্গোপসাগরে ২০ ট্রলারসহ ৩০০ জেলে নিখোঁজ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ঘূর্ণিঝড় মিধিলায় বঙ্গোপসাগরে ২০ ট্রলারসহ ৩০০ জেলে নিখোঁজ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ৮১ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: ঘূর্ণিঝড় মিধিলির কবলে পড়ে গভীর বঙ্গোপসাগরে ৩০০ জেলেসহ মাছ ধরার ২০টি ট্রলার নিখোঁজ রয়েছে। এতে জেলপল্লিতে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন। জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি জানায়, বরগুনার প্রায় দেড় হাজার ট্রলার গভীর সাগরে মাছ শিকার করে। বর্তমানে সকল ট্রলার কিনারায় ফিরলেও ২০টি ট্রলারের কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না।
জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী বলেন, ‘ঘূর্ণিঝড়ের কবলে পড়ে পাথরঘাটা উপজেলার ২০টি মাছ ধরার ট্রলারসহ ৩০০ জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের ঘটনায় জেলেপল্লিতে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। আমরা তাদের সন্ধানে চেষ্টা চালাচ্ছি।’
জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম বলেন, ‘২০টি ট্রলারসহ জেলে নিখোঁজের বিষয়টি জেনেছি। তাদের সন্ধানের কোস্টগার্ড, স্থানীয় প্রশাসন ও মৎস্য সমিতিকে নিখোঁজ জেলেদের সঙ্গে যোগাযোগ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd