1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
গুনাকরকাটি হাই স্কুলে আইন শৃংখলা ও নৈতিকতা বিষয়ক বিশেষ ক্লাস পরিচালনা - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

গুনাকরকাটি হাই স্কুলে আইন শৃংখলা ও নৈতিকতা বিষয়ক বিশেষ ক্লাস পরিচালনা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৬৯ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ঃ আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি শাহ মোহাম্মদ ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আইন শৃংখলা ও নৈতিকতা বিষয়ক বিশেষ ক্লাস পরিচালনা করা হয়েছে। সোমবার (২১ মার্চ) সকাল ১০.৩০ টায় স্কুল হল রুমে এ ক্লাস পরিচালনা করা হয়।
স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-কর্মচারী ও অভিভাবকদের অংশ গ্রহনে ক্লাসে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন, প্রধান অতিথি আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম (পিপিএম)। ওসি মমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন, সাহস আর বিশ্বাসের ঘাটতির কারনে শিক্ষার্থীরা প্রত্যাশিত ভাল করতে পারেনা। অদম্য বিশ্বাস নিয়ে চেষ্টা করা হলে ভাল কিছু করা সম্ভব। আমরা আল্লাহ প্রদত্ব ব্রেনের ২% এর বেশি ব্যবহার করিনা। সবার মেধা আছে। বিশ্বাস, সাহস ও চেষ্টা না থাকলে মেধার বিকাশ ঘটেনা। মানুষ মাত্রই কৌতুহলি, কোন কিছু নিষেধ করলে তারা সেটাই করতে চায়। তার মধ্যে কি আছে জানার জন্য আগ্রহী হয়ে ওঠে। খারাপ কৌতুহল ও আগ্রহ দমন করতে হবে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে তিনি বলেন, বাল্য বিবাহের কুফল সম্পর্কে তোমাদেরকে ভালভাবে জানতে হবে। অল্প বয়সে বিয়ে হলে সংসার টেকেনা। সন্তান নেওয়া হলে মা ও সন্তানের শারীরিক ও মানসিক ক্ষতি হয়ে থাকে। সন্তান পুষ্ট হয়না। এজন্য তিনি সকলকে বাল্য বিয়ের অভিশাপ থেকে মুক্ত থাকার আহবান জানান। অসৎসঙ্গ থেকে দূরে থাকতে হবে। পিতা-মাতা, শিক্ষকদের কথা মানতে হবে। কোন রকমের সহযোগিতার প্রয়োজন হলে তিনি থানাকে অবহিত করার আহবান জানান। সহকারী শিক্ষক মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অভিভাবক সদস্য মহিউদ্দিন বাবলু, সকল শিক্ষক মন্ডলী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd