1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ১২২ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির নভেম্বর মাসের সভা (রবিবার) সকালে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ বলেন, সারাদেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভব দৃশ্যমান হচ্ছে। খুলনায় সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগ শনাক্তের ব্যবস্থা রয়েছে। গত ২৪ ঘন্টায় খুলনা জেলার নয়টি উপজেলা ও খুলনা সিটি কর্পোরেশন এলাকায় মোট ১৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বিগত সেপ্টেম্বর মাস থেকে এপর্যন্ত খুলনায় মোট সাতশত ৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং সাত জন মৃত্যু বরণ করেছেন। জেলায় এ পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক স্তরের দুই লাখ ৫৫ হাজার পাঁচশত সাতজন শিশুকে করোনা টিকার প্রথম ডোজ প্রদান করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমদ সভায় জানান, জেলায় চুরির ঘটনা কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এর সাথে জড়িতদের খুঁজে বের করতে পুলিশি অভিযান চলমান রয়েছে। নভেম্বর মাসে আদালত থেকে পাওয়া ছয়শত ৭৭টি ওয়ারেন্টের বিপরীতে এপর্যন্ত চারশত ৩৭টি নিষ্পত্তি করা হয়েছে। সড়ক ও জনপথ দপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ সভায় জানান, মধুমতি নদীর উপর কালনা সেতু নির্মাণ সম্পন্ন হওয়ার ফলে ঐ পথে খুলনার সাথে ঢাকার দুরত্ব অনেকটা কমেছে। ফুলতলা উপজেলার সিকিরহাট নামক স্থানে চলমান ফেরিঘাট স্থাপনের কাজ সম্পন্ন হলে সড়ক পথ ব্যবহার করে ঐ পথে সহজেই খুলনা থেকে ঢাকা যাওয়া যাবে।
সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, খুলনাসহ সারাদেশে ডেঙ্গু রোগের প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে। এসময় মশার বংশ বিস্তাররোধে সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদগুলোকে কার্যকর ব্যবস্থা নিতে অনুরোধ জানান জেলা প্রশাসক। খুলনায় শব্দ দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, শব্দ দূষণের কারণে মানুষের শারীরিক ও মানসিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। শব্দ দূষণরোধে পরিবেশ অধিদপ্তরসহ আইনপ্রয়োগকারী সংস্থাগুলো কাজ করতে পারে। খুলনার বিভিন্ন উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেন তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির অন্যান্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd