1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনা অটো বিপিএপি এবং সিপিএপি মেশিন প্রদান - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

খুলনা অটো বিপিএপি এবং সিপিএপি মেশিন প্রদান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ১৩১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: খুলনা শিপইয়ার্ড লিমিটেড (খুশিলি) এর নিজস্ব উদ্যোগে আজ (সোমবার) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা রোগীদের জন্য একটি অটো বিপিএপি এবং দুইটি অটো সিপিএপি মেশিন প্রদান করা হয়। খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম জাকিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ রবিউল হাসানের নিকট মেশিনগুলো হস্তান্তর করেন।
এসময় খুশিলি’র ব্যবস্থাপনা পরিচালক জানান, সামজিক দায়বদ্ধতার অংশ হিসেবে খুলনা শিপইয়ার্ড করোনাকালে কর্মহীন ব্যক্তি, দিন মজুর, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে চাল, ডাল, চিনিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করে আসছে। এই ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
হস্তান্তর অনুষ্ঠানে খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ আহাদ আলী, উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ ও খুশিলি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খুলনা জেনারেল হাসপাতালের করোনা রোগীদের জন্য একটি অটো বিপিএপি এবং দুইটি অটো সিপিএপি মেশিন সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদের নিকট হস্তান্তর করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd